হাওজা নিউজ এজেন্সি: ইসলামী প্রজাতন্ত্র ইরান সেনাবাহিনীর নৌবাহিনীর এই কমান্ডার সোমবার তেহরানে ইমাম আলী (আ.) অফিসার্স বিশ্ববিদ্যালয়ের সামরিক শিক্ষার্থীদের এক সমাবেশে ভাষণদানকালে এ সব কথা বলেন।
তিনি বিশ্ব সমুদ্রপথে ইরানের নৌবহরের নিয়মিত উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, দূরবর্তী সমুদ্রে ইরানি নৌবাহিনীর এই অগ্রসর অবস্থান অন্যান্য দেশের জনগণের কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা, আর কুলাঙ্গার রাষ্ট্রগুলোর জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা বহন করে।
অ্যাডমিরাল ইরানি সামুদ্রিক কূটনীতির গুরুত্ব এবং প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতার ওপর আলোকপাত করেন। তিনি জোর দিয়ে বলেন, “ইরানের নৌশক্তি কেবলমাত্র প্রতিরক্ষামূলক ভূমিকায় সীমাবদ্ধ নয়; এটি এই অঞ্চলের স্থিতিশীলতার একটি স্তম্ভ হিসেবেও কাজ করে।”
আপনার কমেন্ট